1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৮ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:১৬

efa8f29e-fb4c-4348-b226-010c9083d737_1200x730.webp

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সড়কে ছড়িয়ে পড়ে ট্রাকের গাছ

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়।ফলে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ‘ভোরে ট্রাক উল্টে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মূল লেনে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে আঞ্চলিক লেনে যানচলাচল করছে। গাড়ি ও গাছগুলো সরানোর কাজ চলছে। আশা করছি, দ্রুত যানজট হ্রাস পাবে।’

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...