দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের প্লাস্টার খসে নার্সসহ ৫ জন আহত। ভবনটি পরিত্যক্ত ঘোষণার জোর দাবি। বিস্তারিত পড়ুন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার খসে পড়ে এক নার্স ও ইন্টার্ন শিক্ষার্থীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), সুজাপুর প্রফেসরপাড়ার ফেরদৌস (২০), মিরপুর এলাকার আব্বাস আলী (২৬) এবং পাকাপানের বাসিন্দা নরেন চন্দ্র (৩৮)।
আরও পড়ুন: হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অদ্ভুত ও ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় ২৭ শিক্ষার্থী অচেতন
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের বেশ ভিড় ছিল। হঠাৎ করেই বিকট শব্দে কক্ষের ছাদের একাংশের প্লাস্টার খসে পড়ে।
এতে উপস্থিত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে নার্স রফিকুল ইসলাম বেশি আঘাতপ্রাপ্ত হলেও তিনিসহ আহত সবার অবস্থাই আশঙ্কামুক্ত। ঘটনায় সাময়িকভাবে জরুরি বিভাগের চিকিৎসা ব্যাহত হলেও দ্রুত পাশের একটি কক্ষে চিকিৎসাসেবা পুনরায় চালু করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে চিকিৎসা নিতে আসা লক্ষ্মীপুর গ্রামের রহিমা বেগম বলেন, “আমি পেশেন্ট বেডে শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ছাদ খসে পড়ে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও চোখের সামনে কয়েকজন আহত হতে দেখেছি।”
ঘটনার পর দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “হাসপাতাল ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করা জরুরি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।”
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলাম সাজু জানান, “ঘটনাটি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। বড় ধরনের কোনো প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করছি। বর্তমানে হাসাপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...