1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৯ জুন, ২০২৬ বিকাল ০৭:১৪

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম। ছবি: সংগৃহীত
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চোরদের চিনে ফেলায় এই নৃশংসতা বলে ধারণা পরিবারের।

চাঁদপুরের কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার (২৮ জুন) গভীর রাতে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী, যাদের মধ্যে দুই ছেলে সৌদি প্রবাসী।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চোর চক্রের সদস্যরা ঘরের পেছন দিক দিয়ে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের ধারণা, চোরেরা পূর্বপরিচিত হওয়ায় ঘুম ভেঙে ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। এর ফলে নিজেদের পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত বৃদ্ধাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।


ঘটনার খবর পেয়ে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই এবং তদন্ত পরিদর্শক মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান—হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...