1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৪ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৬:০২

ডিএসই ও সিএসই
ডিএসই ও সিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে না পারার কারণে কোম্পানিগুলোর এই ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকেই কোম্পানিগুলো ‘জেড’ গ্রুপে লেনদেন শুরু করবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্দেশনা অনুযায়ী, ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে অবনমন হয়ে ‘জেড’ গ্রুপে যাওয়া কোম্পানিগুলো হলো: ১. ফু-ওয়াং ফুড ২. বীচ হ্যাচারি ৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৪. কাট্টলি টেক্সটাইল ৫. ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ৬. আলিফ ইন্ডাস্ট্রিজ ৭. এস. আলম কোল্ড রোল্ড ৮. জেমিনি সী ও ৯. বেস্ট হোল্ডিংস


বিএসইসির নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হলে সেই কোম্পানির শেয়ার কেনার বিপরীতে বিনিয়োগকারীরা কোনো ধরনের মার্জিন ঋণ (Margin Loan) সুবিধা পাবেন না। ডিএসই ইতোমধ্যে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।


২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী যে সকল কারণে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়:


এজিএম-এ ব্যর্থতা: নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হওয়া।

লভ্যাংশ বিতরণে ব্যর্থতা: ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করা।

টানা লভ্যাংশহীনতা: তালিকাভুক্তি বা সর্বশেষ লভ্যাংশের পর থেকে টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করা।

উৎপাদন বন্ধ: কোনো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম টানা ৬ মাস বন্ধ থাকা।


নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক ও বিমা খাত বাদে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকেরা বিএসইসির পূর্বানুমোদন ছাড়া কোনোভাবেই তাঁদের হাতে থাকা শেয়ার কেনাবেচা বা স্থানান্তর করতে পারবেন না।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...