1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৭ জুন, ২০২৬ দুপুর ০১:৪৯

ইতালির রোমে নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুলসহ তাঁর স্ত্রী ও কন্যাসন্তানের ছবি: সংগৃহীত
ইতালির রোমে নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুলসহ তাঁর স্ত্রী ও কন্যাসন্তানের ছবি: সংগৃহীত

ইতালির রোমে নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা। ক্যাসালোত্তি এলাকায় এই নৃশংসতায় গুরুতর আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

ইতালির রাজধানী রোমের একটি ফ্ল্যাটে ঢুকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ সময় হামলায় গুরুতর আহত হয়ে পরিবারের একমাত্র ছেলে বর্তমানে রোমের একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।


নিহতরা হলেন কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তাঁর স্ত্রী (৩৮) এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়—ফ্ল্যাট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। একই সাথে গুরুতর জখম অবস্থায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে দেশে এই খবর পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা নাকি ডাকাত দলের হাত রয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পারিবারিক সূত্র জানায়—গত ২০২৫ সালের ২ জুলাই রাতে চরকাঁকড়া ইউনিয়নে নিহত বাবুলের নিজ বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দল উড়ো চিঠি রেখে যায়। ওই চিঠিতে স্বর্ণালঙ্কার ও টাকা দাবি করে বলা হয়েছিল—দাবি পূরণ না হলে বাবুলের ছেলে ও নাতিকে হত্যার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন করা হবে। এই হুমকির পর নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছিল পরিবারটি। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...