দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ রাজনৈতিক রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক এ.কে.এম. মনজুরুল ইসলাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর প্রতিদিনের বাংলাদেশ কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পত্রিকাটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু, প্রধান বার্তা সম্পাদক কামরুল হাসান খান, গ্রীন টেলিভিশনের হেড অব নিউজ মাহমুদ হাসান, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন, চিফ নিউজ এডিটর শিপন হালদার, হেড অব ডিজিটাল দেলোয়ার রাশেদ, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ মাহমুদুল হাসান শাওন, সহযোগী সম্পাদক ইমতিয়ার শামীম এবং উপসম্পাদক হোসেন শাহীদ মজনুসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।
‘প্রতিদিনের বাংলাদেশ’-এ যোগ দেওয়ার আগে এ.কে.এম. মনজুরুল ইসলাম দেশের বহুল প্রচারিত দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন'-এর নির্বাহী সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৮৬ সালের ১ মার্চ দৈনিক 'নবঅভিযান' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন মনজুরুল ইসলাম। দীর্ঘ ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রথম বেসরকারি এফএম বেতার 'রেডিও মেট্রোওয়েভ'-এ কর্মরত থাকার পাশাপাশি সাংবাদিকতার প্রায় সব শাখাতেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে মূলধারার সাংবাদিকতায় তিনি মূলত রাজনৈতিক রিপোর্টার হিসেবে সমাদৃত।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি রোটারী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণপদক এবং মানবাধিকার স্বর্ণপদকসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন রোটারী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণপদক এবং মানবাধিকার স্বর্ণপদকসহ একাধিক জাতীয় মর্যাদাপূর্ণ পুরস্কার।
এ. কে. এম. মন্জুরুল ইসলামের গুরুত্বপূর্ণ সদস্যপদসমূহ
• জাতীয় প্রেস ক্লাব : স্থায়ী সদস্য
• ঢাকা রিপোর্টার্স ইউনিটি (DRU) : প্রতিষ্ঠাকালীন সদস্য
• ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRAB) : প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক
• ঢাকা সাংবাদিক ইউনিয়ন (DUJ) : স্থায়ী সদস্য
• বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন : নির্বাচিত নির্বাহী সদস্য (১৯৯৫)
১৯৬৫ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব গ্রামে জন্মগ্রহণ করেন এ. কে. এম. মন্জুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটনের প্রাক্তন সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার সাথেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...