1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৫ জুন, ২০২৬ রাত ০৮:৪৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত, যা মোট জনসংখ্যার ৪.৮৮ শতাংশ। সচিবালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে সরকারের বড় পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার বা মাদকাসক্তিতে ভুগছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ের এক গবেষণার বরাতে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।


সচিবালয়ে সরকারি অনুদানের জন্য নির্বাচিত ঢাকা মহানগর এলাকার ১৫টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে চেকের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মেগা খতিয়ান তুলে ধরেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে দেশের মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং তাদের এখনই সুচিকিৎসা প্রয়োজন।” দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বেসরকারি কেন্দ্রগুলোকে জাতীয় গাইডলাইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।


চিকিৎসা সেবাকে উন্নত ও সহজলভ্য করতে সরকারের মেগা উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে। এছাড়া ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহর—চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মাদকাসক্তদের চিকিৎসা শেষে প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে পুনর্বাসিত করা সম্ভব হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...