1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ নভেম্বর, ২০২৬ দুপুর ০৩:৫৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের স্বাধীনতার ৮৩তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, পূর্ণ সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে।

বিবৃতিতে রুবিও বলেন, নিজ দেশে ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী লেবাননিরা অসাধারণ মেধা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে কেবল নিজ দেশের নাগরিকদের কাছেই জবাবদিহি করবে—এমন একটি পূর্ণ সার্বভৌম লেবাননের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানান তিনি।


রুবিও আরও বলেন, 'আমরা লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকব। একই সঙ্গে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা রাখি।'


প্রসঙ্গত, গত জুনে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত অবসানে একটি সমঝোতা কাঠামো তৈরিতে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ওই সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনো অবস্থান ধরে রেখে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...