আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে নতুন মাইলফলক অর্জন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিশ্বখ্যাত ডাটাবেজ ও ডাচ প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের (Elsevier) সর্বশেষ প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন শিক্ষক।
বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হয় এই তালিকাটির নবম সংস্করণ। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশেষ অবদানের ভিত্তিতে সারা বিশ্বের গবেষকদের কাজের প্রভাব, স্কোপাস সাইটেশন এবং অন্যান্য প্রধান সূচক বিশ্লেষণ করে এই সম্মানজনক তালিকা তৈরি করা হয়েছে।
রাবিপ্রবি থেকে তালিকায় স্থান পাওয়া শিক্ষকেরা হলেন—
১. ড. তানজিম মাহমুদ (সহযোগী অধ্যাপক, সিএসই বিভাগ)
২. ড. তৌহিদুল আলম (সহযোগী অধ্যাপক, সিএসই বিভাগ)
৩. সৈয়দ আসাদুজ্জামান (সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ)
তালিকায় স্থান পাওয়া গবেষকদের মধ্যে সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম দীর্ঘদিন ধরে অ্যান্টেনা, রেডিও ফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ প্রকৌশল, মেটাম্যাটেরিয়াল ও মেটাসারফেস নিয়ে আন্তর্জাতিক মানের কাজ করছেন। অন্যদিকে, সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান কম্পিউটার সায়েন্স ও ডেটা গবেষণায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছেন। উল্লেখ্য, ২০২৫ সালের প্রকাশিত বৈশ্বিক তালিকায়ও রাবিপ্রবির দুই শিক্ষক ড. তানজিম মাহমুদ এবং সৈয়দ আসাদুজ্জামান নিজেদের স্থান ধরে রেখেছিলেন। এবার নতুন করে যুক্ত হলেন ড. তৌহিদুল আলম।
এলসেভিয়ারের তথ্যমতে, বিশ্বজুড়ে লক্ষাধিক গবেষকের সাইটেশন তথ্য, এইচ-ইনডেক্স, কো-অথরশিপ এবং গবেষণাপত্রের কার্যকারিতা বিশ্লেষণ করে এই তালিকা প্রণয়ন করা হয়। এবারের তালিকাটি তৈরিতে চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত স্কোপাসে অন্তর্ভুক্ত গবেষকদের তথ্য ও পূর্ববর্তী সাইটেশনের উপাত্ত ব্যবহার করা হয়েছে। পার্বত্য অঞ্চলের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের তিন শিক্ষকের এই বিরল অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গর্বের আমেজ বিরাজ করছে। গবেষকরা জানান, এই স্বীকৃতি তাদের আগামী দিনে আরও নতুন নতুন উদ্ভাবনী কাজ করতে অনুপ্রাণিত করবে।
নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রতিবছর চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর দুই হাজারেরও বেশি জার্নাল ও আড়াই লাখের বেশি নিবন্ধ প্রকাশ করে। তাদের ডিজিটালি সংরক্ষিত আর্কাইভের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। ফলে এই সংস্থার তালিকায় স্থান পাওয়া বৈশ্বিকভাবে অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচিত হয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...