profile
নিউজ টাইম
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৭:১০

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান।ছবি: সংগৃহীত
নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান।ছবি: সংগৃহীত

শাহিবজাদা ফারহানের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নৈপুণ্যে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে দাপুটে জয় তুলে নিল পাকিস্তান। শাহিবজাদা ফারহানের রেকর্ডগড়া সেঞ্চুরি আর বোলারদের ঘূর্ণি জাদুতে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের উত্তরসূরিরা। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান।


বুধবার শ্রীলঙ্কার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ক্যারিয়ারের ৪৩তম ম্যাচে এসে দেখা পান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। মাত্র ৫৭ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক আগা সালমানের ৩৮ এবং শাদাব খানের ঝড়ো ৩৬ রানের ওপর ভর করে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।


২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে নামিবিয়া। উসমান তারেক ও অভিজ্ঞ শাদাব খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় তারা। উসমান তারেক মাত্র ৩.৩ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। শাদাব খান ১৯ রানে শিকার করেন ৩ উইকেট। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন লরেন স্টিনক্যাম্প।


পাকিস্তানের এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত হলো। এর ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে। সুপার এইটে পাকিস্তান ও ভারত এখন শিরোপার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...