নিউজ টাইম
৭ জানুয়ারী, ২০২৬ দুপুর ০২:৩৮

জ্যাকব বেথেল।ছবি: সংগৃহীত
জ্যাকব বেথেল।ছবি: সংগৃহীত

৩৩ বছর পর অ্যাশেজে ইতিহাস গড়লেন জ্যাকব বেথেল।অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি ইংল্যান্ডের এই তরুণ তুর্কি জ্যাকব বেথেলের।

সিডনি টেস্টের চতুর্থ দিনে ক্রিকেট বিশ্ব দেখল এক বিরল ও ঐতিহাসিক মুহূর্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের তরুণ তুর্কি জ্যাকব বেথেল। কেবল দুর্দান্ত এক সেঞ্চুরিই নয়, সেই সঙ্গে ৩৩ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।


ম্যাচের প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড যখন বিপর্যয়ে, তখন তিন নম্বরে নেমে হাল ধরেন বেথেল। অজি বোলারদের শাসন করে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। মজার ব্যাপার হলো, এটি শুধু তার প্রথম টেস্ট সেঞ্চুরিই নয়, বরং তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরই প্রথম শতক। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে কোনো সেঞ্চুরি না থাকলেও সরাসরি অ্যাশেজের মঞ্চকেই নিজের প্রথম শতকের জন্য বেছে নিলেন এই ইংলিশ ব্যাটার।


অ্যাশেজ সিরিজে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার এই কীর্তি ৩৩ বছর পর আর কেউ করতে পারেনি। সর্বশেষ ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার ইয়ান হিলি এই মাইলফলক স্পর্শ করেছিলেন। এছাড়া দ্বিতীয় ইংরেজ ক্রিকেটার হিসেবে অ্যাশেজে নিজের প্রথম লাল বলের শতক পেলেন বেথেল। এর আগে ১৯৮৯ সালে ওল্ড ট্র্যাফোর্ডে জ্যাক রাসেল এই কৃতিত্ব দেখিয়েছিলেন।


বেথেল ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচেই নিজের প্রথম শ্রেণির প্রথম শতক করার নজির গড়লেন। এই তালিকায় তার আগে নাম লিখিয়েছেন হেনরি উড, জ্যাক রাসেল, স্টুয়ার্ট ব্রড ও গাস অ্যাটকিনসন। সিডনির এই লড়াকু ইনিংসের মাধ্যমে বেথেল কেবল ইংল্যান্ডকে ম্যাচেই ফেরাননি, বরং অ্যাশেজের ইতিহাসে অমর হয়ে রইলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...