ফুটবলের বিশ্বসেরা একাদশ মানেই ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইনদের আধিপত্য। এটাই যেন চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ফুটবল দুনিয়ার সেই অলিখিত রীতে এবার ছেদ পড়ল।
ফুটবল বিশ্বের সেরা একাদশ মানেই যেখানে ব্রাজিলিয়ান সাম্বা আর আর্জেন্টাইন জাদুকরদের আধিপত্য অবধারিত ছিল, সেখানেই এবার ঘটল এক অভাবনীয় ঘটনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (IFFHS) ঘোষিত ২০২৫ সালের বিশ্বসেরা একাদশে জায়গা পাননি ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো ফুটবলার। দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভেঙে লাতিন আমেরিকানদের ছাড়াই সাজানো হয়েছে এবারের বিশ্বসেরা একাদশ।
এবারের একাদশে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেরা ১১ জনের মধ্যে ৬ জনই এই ক্লাবের। রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ—সবখানেই পিএসজি তারকাদের দাপট। অন্যদিকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন দুই তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও পেদ্রি।
একাদশে স্থান পেয়েছেন ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলাররা। ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে দুইজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে মেসি, নেইমার কিংবা ভিনিসিউস জুনিয়রের মতো কোনো লাতিন আমেরিকান আইকন এই তালিকায় না থাকা ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আইএফএফএইচএস বিশ্বসেরা একাদশ
গোলরক্ষক : জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি তবে বর্তমানে ম্যানসিটি)
ডিফেন্ডার : নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)।
মিডফিল্ডার : ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
ফরোয়ার্ড : কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...