হবিগঞ্জের নবীগঞ্জে মামুনুল হক ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনি জনসভা করেছেন। ভারতের আধিপত্য রোধ এবং নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে কড়া বক্তব্য দেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গেলে এই জোট ভারতের যেকোনো ধরনের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণায় জোটের কর্মী-সমর্থকদের পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে যাচ্ছেন, তখন তাঁদের নানাভাবে বাধাগ্রস্ত ও হেনস্তা করা হচ্ছে। এই ধরনের আচরণ নির্বাচনি শিষ্টাচারের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের নৈতিক দায়িত্ব।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দিষ্ট দলের পক্ষ না নিয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
জনসভায় মামুনুল হক ১১ দলীয় জোটভুক্ত ও খেলাফত মজলিস মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে ভোট প্রার্থনা করেন।
খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাটি নবীগঞ্জ এলাকার সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...