নিউজ টাইম
৩১ ডিসেম্বর, ২০২৫ রাত ০৮:৩৫

রুমিন ফারহানা।ছবি: সংগৃহীত
রুমিন ফারহানা।ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার বিদায়ের দিনে বহিষ্কার হওয়াকে 'বেদনাদায়ক অধ্যায়' বললেন রুমিন ফারহানা। আপসহীনতার শিক্ষা নেত্রীর কাছ থেকেই পেয়েছেন দাবি করে নির্বাচনে লড়ার ঘোষণা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির পরিচিত মুখ ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বহিষ্কারের আদেশ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি তাঁর রাজনৈতিক জীবনের এই মুহূর্তটিকে ‘অদ্ভূত ও বেদনাদায়ক’ হিসেবে বর্ণনা করেছেন।


রুমিন ফারহানা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে আমি উজ্জীবিত হয়েছি। আজ তাঁর চলে যাওয়ার দিনেই এই সিদ্ধান্ত আমার কাছে শুধু কাকতালীয় নয়।”


তিনি আরও দাবি করেন, হাসপাতালে ভর্তির আগে খালেদা জিয়া তাঁর (রুমিন) মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রুমিন বলেন, “নেত্রী ২০ নভেম্বর বলেছিলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি কেবল এটুকুই বলব।”


দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে দাঁড়ানোকে নিজের রাজনৈতিক আদর্শের অংশ হিসেবে দেখছেন রুমিন। তিনি বলেন, “জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়িয়ে যাওয়া আমি আমার নেত্রীর কাছ থেকেই শিখেছি। আমার এই প্রার্থী হওয়া এক ধরনের আপসহীনতা। আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার যে শিক্ষা উনি (খালেদা জিয়া) দিয়েছেন, আমি সেটিই পালন করছি।”


বহিষ্কার সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেছেন রুমিন ফারহানা। গত সোমবার তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে।


মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির পরিচিত মুখ ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বহিষ্কারের আদেশ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি তাঁর রাজনৈতিক জীবনের এই মুহূর্তটিকে ‘অদ্ভূত ও বেদনাদায়ক’ হিসেবে বর্ণনা করেছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...