profile
নিউজ টাইম
২৫ ডিসেম্বর, ২০২৫ বিকাল ০৬:৫৭

তারেক রহমান। ছবি: সংগৃহীত
তারেক রহমান। ছবি: সংগৃহীত

মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রেখেই নতুন এক বাংলাদেশের অঙ্গীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আগামীতে সুযোগ পেলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত ন্যায়পরায়ণতার আদর্শেই দেশ পরিচালনা করা হবে।


বিকেল ৩টা ৫০ মিনিটে যখন তারেক রহমান লাল-সবুজ বাসে করে সভাস্থলে পৌঁছান, তখন লাখো জনতার গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করে তিনি শুরুতেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান—সবই এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের মাইলফলক।”


বক্তৃতার এক পর্যায়ে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।”


বিশ্বখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং-এর আদলে তারেক রহমান আজ নিজের স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” এই পরিকল্পনা দেশের মানুষের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য উল্লেখ করে তিনি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আপনারা পাশে থাকলে আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব।”


তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখান যেখানে একজন মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না। তিনি বলেন, “আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরে আসবে। মানুষ ফিরে পাবে কথা বলার অধিকার এবং যোগ্যতা অনুযায়ী নিজের ন্যায্য পাওনা।”


এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত দীর্ঘ পথ জনসমুদ্রে পরিণত হওয়ায় তার পৌঁছাতে বেশ সময় লাগে। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। মঞ্চে উঠে তিনি হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে লাখো নেতাকর্মীর অভিবাদনের জবাব দেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...