ঢাকার উত্তর বাড্ডায় দেয়াল ধসে আয়েশা মনি ও নুসরাত আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রাজধানীর বাড্ডায় খেলার সময় একটি বাড়ির দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উত্তর বাড্ডা এলাকার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।
গুরুতর আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনেই মৃত ঘোষণা করেন।
নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের একটি সড়কের পাশে আয়েশা ও নুসরাত খেলছিল। এ সময় সড়কের পাশের একটি বাড়ির দেয়াল হঠাৎ তাদের ওপর ভেঙে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশু মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
নিহত দুই শিশুর পরিবারই কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ইয়াফেদি এলাকার বাসিন্দা। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের ৮ নম্বর বাসায় ভাড়ায় বসবাস করতেন। নুসরাত আক্তারের বাবার নাম শরীফ মিয়া। একই সাথে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো পড়ুন: ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ২২ আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...