মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয় পরবর্তিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে কোয়ার্টারের তৃতীয় তলা থেকে সাপটি উদ্ধারের পর সেটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবাসিক কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসায় হঠাৎ সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিরল এই সাপটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, "সাপটি অক্ষত অবস্থায় উদ্ধারের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সেটিকে অবমুক্ত করা হয়েছে।"
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, "কালনাগিনী সাপ এখন প্রকৃতিতে খুব একটা দেখা যায় না। এটি মূলত গভীর বনের প্রাণী। লোকালয়ে এটি চলে আসা বিরল ঘটনা।"
লোকালয়ে কালনাগিনী বা অন্য যেকোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলোকে আঘাত না করার অনুরোধ জানিয়েছে বন বিভাগ। পরিবর্তে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...