সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৬৩ লক্ষ টাকার স্বর্ণের বারসহ শিউলি আক্তার নামে এক নারীকে আটক করেছে বিজিবি। ইজিবাইকে অভিনব কায়দায় পাচারের সময় এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল আলিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়া একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। ইজিবাইকের যাত্রী শিউলি আক্তারকে বিজিবির নারী সৈনিক দ্বারা তল্লাশি করা হলে তার কাছে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্নের মূল্য
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য ৬২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা। আটক শিউলি আক্তার সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী।
আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...