রাজধানীর শেরেবাংলা নগর এলাকার সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্তকারী সংস্থাগুলোর পক্ষ থেকে রাত পর্যন্ত নিশ্চিত কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: আইফোন নিতেই কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা: পুলিশ
গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নৈতিক স্খলন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করেছিল দলটি।
অবশেষে সেই বহুল আলোচিত তরুণী মরিয়মের ন্যাম ভবনে রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...