profile
নিউজ টাইম
৩ এপ্রিল, ২০২৬ বিকাল ০৭:০২

নিহত আকতারুজ্জামান। ছবি: সংগৃহীত
নিহত আকতারুজ্জামান। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আকতারুজ্জামান (৩০) মারা গেছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আকতারুজ্জামান (৩০) মারা গেছেন। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।


আরো পড়ুন: ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেনকে গুলি ও কুপিয়ে নৃশংস হত্যা


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব ফকিরপাড়া এলাকায় আকতারুজ্জামানের নানির বসতভিটার জমি নিয়ে তাঁর চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে চাচারা সংঘবদ্ধ হয়ে আকতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।


স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


হত্যাকাণ্ডের ঘটনার পর মূল অভিযুক্ত দুই চাচা শাহিনুর ও নুরুজ্জামান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মতিন (৪০) নামে অপর এক চাচাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:


“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক অভিযুক্তদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...