profile
নিউজ টাইম
৮ জুন, ২০২৬ দুপুর ০৪:৪৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যক্ষ আবু রেজাউল করিমকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় শাস্তিমূলক দপ্তরবিহীন কর্মকর্তা দেখানো হয়েছে। কোলাজ: নিজস্ব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যক্ষ আবু রেজাউল করিমকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় শাস্তিমূলক দপ্তরবিহীন কর্মকর্তা দেখানো হয়েছে। কোলাজ: নিজস্ব

অনিয়ম ও নির্দিষ্ট কমিশন বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমকে ওএসডি করা হয়েছে।

অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকারকে ওএসডি (ওভারসিয়ার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক জরুরি প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ক্লোজড করা হয়। একই সাথে আর্থিক লেনদেনের মূল পদ ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ১২ বছরের চাকরিজীবনে ‘কোটিপতি’ নেছারাবাদের ১৪তম গ্রেডের কর্মচারী রনজিৎ হালদার


মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম টিটিসিতে যোগদানের পর থেকেই রেজাউলের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। নির্দিষ্ট কমিশন ছাড়া সেখানে কেউ ঠিকাদারি বা চাকরি করতে পারত না। সম্প্রতি এক ঠিকাদার এবং ‘এসেট’ প্রকল্পের চাকরিচ্যুত অতিথি শিক্ষক মো. মোতাইব হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে ৭ জুন এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় মন্ত্রণালয়।


এদিকে কুড়িগ্রাম টিটিসির নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে।


অভিযোগের বিষয়ে ওএসডি হওয়া অধ্যক্ষ রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক জানান, রেজাউল করিমকে বদলি নয়, মূলত ক্লোজড করে ওএসডি করা হয়েছে। বর্তমানে তাঁর কোনো দপ্তর বা টেবিল নেই। মাননীয় মন্ত্রী মহোদয় দেশে ফিরলে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...