ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাই তাইব ও তাহমিদের করুণ মৃত্যু। সাড়ে ৪ বছরের দুই শিশুকে হারিয়ে দিশেহারা পরিবার। বিস্তারিত পড়ুন।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কোটবাড়ি লক্ষণদিয়া গ্রামের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
মৃত দুই শিশুর নাম মো. তাইব ও মো. তাহমিদ। তাদের বয়স মাত্র সাড়ে ৪ বছর। তারা ওই গ্রামের মো. আকাশ শেখের সন্তান। যমজ দুই ভাইয়ের এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুপুরে রেলগেট এলাকায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তারা রেললাইনের ওপর চলে আসে। ঠিক সেই মুহূর্তেই ট্রেন চলে আসলে দুই ভাই-ই কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশ (জিআরপি) আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...