নিউজ টাইম
১৪ এপ্রিল, ২০২৬ দুপুর ০২:৪০

বগুড়ার শিবগঞ্জে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক (মিলন) ও অন্যন্যরা। ছবি: নিজস্ব
বগুড়ার শিবগঞ্জে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক (মিলন) ও অন্যন্যরা। ছবি: নিজস্ব

বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’। প্রান্তিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বছরে ২৫০০ টাকা প্রণোদনা। আধুনিক কৃষি সেবার ১০ সুবিধা পাবেন কৃষকরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সরকারের যুগান্তকারী ‘কৃষক কার্ড’ কর্মসূচি। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করার পর, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চবিদ্যালয় মাঠে ৩ হাজার ১৪৭ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।


বগুড়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক (মিলন)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এসএম আমানুল্লাহ ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন: বাংলা নববর্ষের উপহার হিসেবে টেকনাফে ১,৬৯৮ কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’


কৃষক কার্ডের সুবিধা ও প্রণোদনা

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন জানান, এই কার্ডের মাধ্যমে কৃষকরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে:


নগদ প্রণোদনা: ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে বার্ষিক ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।

অন্যান্য সুবিধা: ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ-সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য এবং রোগবালাই দমনে পরামর্শ।


কৃষক কার্ড কারা পাবেন?

বগুড়ার শিবগঞ্জের উথলি ব্লকে নির্বাচিত ৩ হাজার ১৪৭ জন কৃষকের মধ্যে ১ হাজার ১৪১ জনই ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক। সরকার তিন ধাপে (প্রাক-পাইলটিং, পাইলটিং ও দেশব্যাপী) পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।


শুধু ফসল উৎপাদনকারী কৃষকই নয়, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধ উৎপাদনকারীরাও এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত হবেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষি খাতে ভর্তুকি বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...