নিউজ টাইম
৩ মে, ২০২৬ দুপুর ১১:৩৬

ট্রাকের সঙ্গে পিকাপের সংঘর্ষে ৮ জন শ্রমিক নিহত। প্রতীকী ছবি
ট্রাকের সঙ্গে পিকাপের সংঘর্ষে ৮ জন শ্রমিক নিহত। প্রতীকী ছবি

সিলেটে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছেন।

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছেন।


মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যদিও তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং ৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...