নিউজ টাইম
৮ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ০৮:৪৫

রূপগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে।ছবি: সংগৃহীত
রূপগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে।ছবি: সংগৃহীত

রূপগঞ্জের আতঙ্ক ও অর্ধশতাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সরকার উৎখাত চেষ্টা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও অর্ধশতাধিক মামলার হোতা মোশারফ হোসেন ওরফে মোশাকে সরকার উৎখাত ষড়যন্ত্রের মামলায় এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৫ নভেম্বর রাজধানীর ভাটারা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই শীর্ষ সন্ত্রাসীকে রবিবার রূপগঞ্জ থানায় আনা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি রূপগঞ্জের নাওড়া এলাকায় আল-মামুনের বাড়িতে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ ও শ্লীলতাহানির মামলায় মোশাকে আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া ডিবির জিজ্ঞাসাবাদে তার মোবাইল ফোনে সরকার উৎখাত এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।


আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় রূপগঞ্জে নিজস্ব ‘টর্চার সেল’ ও ‘মোশা বাহিনী’ গড়ে তোলেন এই সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, জমি দখল ও চাঁদাবাজিসহ ৫৬টির বেশি মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মোশা ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী নাওড়া ও কায়েতপাড়া এলাকায় সাধারণ মানুষের ওপর স্টিম রোলার চালিয়েছে। রিমান্ডে থাকা মোশা বর্তমানে ঢাকার মতিঝিল ও রূপগঞ্জের একাধিক মামলায় পুলিশের মুখোমুখি।


মোশার রিমান্ডের খবরে রূপগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে। অপরাধী মোশার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বহু ভুক্তভোগী থানার সামনে ভিড় করলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, মোশা বাহিনীর হাতে নির্যাতিত শত শত পরিবার আজ ন্যায়বিচারের অপেক্ষায়।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল আলম জানান, “পলাতক আসামিদের গ্রেফতার এবং মোশার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও ককটেলের উৎস শনাক্ত করতেই এই রিমান্ড। রাতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।”



আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...