নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও আড়াই বছরের সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ। পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এই মর্মান্তিক ঘটনা। বিস্তারিত জানুন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাঁদের দুই বছর তিন মাস বয়সী কন্যাসন্তান জিনি সরকার।
আরো পড়ুন: পটুয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে ফেসবুকে 'গরু চুরির' কথা বলায় যুবককে পিটিয়ে হত্যা
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বেপরোয়া ছিলেন। স্বামীর মাদকাসক্তির কারণে বৃষ্টি সরকার বেশ কয়েকবার সংসার ছেড়ে চলে গেলেও সন্তানের কথা চিন্তা করে আবার ফিরে আসেন।
বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে জয় হঠাৎই তাঁর স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তিনি নিজেও নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জয় ও শিশু জিনিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে দুজনেরই মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করতেন।
ওসির বক্তব্য: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির চরম পর্যায়ে গিয়ে জয় এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। আমরা রাতেই বৃষ্টির মরদেহ উদ্ধার করেছি এবং বাকি দুজন হাসপাতালে মারা গেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...