নিউজ টাইম
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি পাশে ১৮-২০ বছর বয়সী অবিবাহিত তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়ম জানুন।

বেকার তরুণ-তরুণীদের জন্য বড় সুখবর নিয়ে এলো বাংলাদেশ পুলিশ। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার নতুন জনবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।


এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার এই বড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।


আবেদনের সময়সীমা:


আবেদন শুরু: ৫ মার্চ, ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৬।


কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।


শারীরিক যোগ্যতা


উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি: প্রার্থীর চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বিপিএসসি-র মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


নিয়োগের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা জারি করেছে। এ বিষয়ে আজ একটি অফিস আদেশও জারি করা হয়েছে।


পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...