ইন্দোনেশিয়ায় উড্ডয়নের ৫ মিনিটেই বিধ্বস্ত হেলিকপ্টার। পশ্চিম কালিমান্তানে ৮ আরোহীর সবাই নিহত। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে। বিস্তারিত পড়ুন।
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মেলাউই জেলার একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
উদ্ধারকারী সংস্থা সূত্রে জানা গেছে, ‘এয়ারবাস এইচ১৩০’ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে উড্ডয়নের পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের অংশের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম, যা ঘন জঙ্গল এবং খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত। ফলে উদ্ধারকারী দলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে।
হতাহতদের মধ্যে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য রয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসান্তারা’ নামক একটি সংস্থার মালিকানাধীন ছিল। যে বাগান এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, সেটি ইন্দোনেশিয়ার বিখ্যাত পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চিত্রা মাহকোটা’র মালিকানাধীন।
শুক্রবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উদ্ধারকারী দল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ এবং হেলিকপ্টারের মূল ধ্বংসাবশেষ উদ্ধারে জোর তৎপরতা চলছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...