profile
নিউজ টাইম
১ জানুয়ারী, ২০২৬ রাত ০৮:২২

শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার।ছবি:সংগৃহীত
শাহরুখকে দেশদ্রোহী আখ্যা বিজেপি নেতার।ছবি:সংগৃহীত

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে 'গাদ্দার' ও দেশদ্রোহী আখ্যা দিলেন বিজেপি নেতা সংগীত সোম। আইপিএল নিলামের রেশ ধরে ভারতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েছেন বলিউড বাদশাহ। উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম সরাসরি শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএলে মোটা অংকের বিনিময়ে মোস্তাফিজকে নিজেদের ডেরায় টানায় কেকেআরের কর্ণধার শাহরুখ খানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন সংগীত সোম। তাঁর দাবি, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন।


বিজেপি নেতা সংগীত সোম সরাসরি হুংকার দিয়ে বলেন, "মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তাঁরা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটি আমার প্রতিজ্ঞা।"


শাহরুখ খানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এই কট্টরপন্থি নেতা আরও বলেন, "আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাশত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।"


তিনি আরও যোগ করেন, "শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।"


এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হয়েছে। তবে এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে কেনা নিয়ে সরাসরি 'দেশদ্রোহী' গালি দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক তর্ক-বিতর্ক। একদিকে কেকেআর ভক্তরা বিষয়টিকে স্রেফ খেলা হিসেবে দেখছেন, অন্যদিকে কট্টরপন্থি মহলে বইছে নিন্দার ঝড়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...