দিল্লিতে চলন্ত ভ্যানে ২ ঘণ্টা ধরে ২৮ বছর বয়সী এক নারীকে দলবদ্ধ ধর্ষণ। প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে বর্বরোচিত হামলা। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এক নারীকে চলন্ত ভ্যানে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ করার পর গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে পালিয়েছে দুই যুবক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হরিয়ানার ফরিদাবাদ ও গুরগাঁও সংলগ্ন এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, ঘটনার রাতে ভুক্তভোগী নারী বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই যুবক তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ভ্যানগাড়িতে তোলে। কিন্তু গাড়িটি তাঁর গন্তব্যে না গিয়ে গুরগাঁও সড়কের নির্জন এলাকার দিকে চলে যায়।
পুলিশ জানিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতর ওই নারীকে বারবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তাঁকে নির্জন রাস্তায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই নারী তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতনের কারণে তাঁর মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।
ঘটনার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত ভ্যানগাড়িটিও জব্দ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী নারী বিবাহিত এবং তাঁর তিনটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর অবস্থা স্থিতিশীল হলে তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে। আটককৃতদের কঠোর শাস্তির আওতায় আনতে ফরেনসিক তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দিল্লির এই ঘটনাটি আবারও ভারতে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...