তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে মার্কিন প্রযুক্তিতে তৈরি একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে মার্কিন প্রযুক্তিতে তৈরি একটি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে নিখোঁজ পাইলটের খোঁজে বিশাল উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, তাইওয়ানের বিমান বাহিনীর ক্যাপ্টেন সিন এই যুদ্ধবিমানটি পরিচালনা করছিলেন। হুয়ালিয়েন কাউন্টি এলাকায় বিমানটি আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে তিনি প্যারাশুট নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে তাকে খুঁজে পেতে তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনী এবং স্থানীয় মাছ ধরার জাহাজগুলোকে দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী চো জং-তাই।
তাইওয়ানের মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে উদ্ধার তৎপরতা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তাইওয়ান তাদের আকাশসীমার নিরাপত্তায় এই প্রশিক্ষণ মিশনগুলো পরিচালনা করে আসছিল।
উল্লেখ্য, তাইওয়ান তাদের বিমান বহরের আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে ৬৬টি উন্নত মানের 'এফ-১৬ভি' যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। এছাড়া তাদের পুরোনো ১৪১টি জেটকে আপগ্রেড করার কাজও চলমান রয়েছে। বেইজিংয়ের সামরিক চাপের মুখে তাইওয়ানের আকাশসীমা সুরক্ষিত রাখতে এই মার্কিন যুদ্ধবিমানগুলোই তাদের প্রধান শক্তি। ২০২৬ সালের মধ্যে নতুন বিমানগুলো সরবরাহের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...