গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে সরব হলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনায় এক কনসার্টে বিশ্বনেতাদের কাপুরুষ বলে সমালোচনা করেন তিনি।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি গণহত্যা এবং শিশুদের আর্তনাদ নিয়ে বিশ্ববিবেকের কাছে এক আবেগী ও সাহসী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির বিশ্বখ্যাত ফুটবল কোচ পেপ গার্দিওলা। বিশ্বনেতাদের নীরবতাকে ধিক্কার জানিয়ে তিনি বলেছেন, যারা ক্ষমতায় বসে আছেন তারা আসলে ‘কাপুরুষ’।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে স্পেনের বার্সেলোনায় আয়োজিত একটি দাতব্য কনসার্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানের মঞ্চে ফিলিস্তিনিদের ঐতিহ্যের প্রতীক ‘কেফিয়াহ’ স্কার্ফ পরে উপস্থিত হন গার্দিওলা। দর্শকদের উদ্দেশ্যে “শুভ সন্ধ্যা, সালাম আলাইকুম, কত সুন্দর!” বলে তিনি তাঁর বক্তব্য শুরু করেন, যা উপস্থিত সবার নজর কাড়ে।
গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও অসহায় শিশুদের কথা স্মরণ করে গার্দিওলা বলেন, “টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য বারবার দেখি, যেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একটি শিশু কাঁপা কণ্ঠে ক্যামেরার সামনে প্রশ্ন করছে— ‘আমার মা কোথায়?’ সে এখনো জানে না তাঁর মা আর বেঁচে নেই। আমি সবসময় ভাবি, এই শিশুরা আমাদের নিয়ে কী ভাবছে? আমার মনে হয় আমরা তাদের একা ফেলে দিয়েছি, আমরা তাদের পরিত্যাগ করেছি।”
ক্ষমতাবানদের সমালোচনা করে ম্যানসিটি কোচ বলেন, “আমরা এখনো কিছুই করতে পারিনি। হয়তো ক্ষমতায় থাকা লোকেরা কাপুরুষ। কারণ তাঁরা নিজেরা নিরাপদে থেকে নির্দোষ তরুণদের যুদ্ধের সামনে ঠেলে দেয়, যাতে তারা গিয়ে অন্য নির্দোষ মানুষকে হত্যা করে।”
গার্দিওলা এই বক্তব্যকে কেবল ফিলিস্তিনের জন্য নয়, বরং মানবতার জন্য একটি বার্তা হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্ববাসীকে নীরবতা ভেঙে এক ধাপ এগিয়ে আসার আহ্বান জানান। ফিলিস্তিনিদের পক্ষে গার্দিওলার এই অবস্থান ফুটবল বিশ্বে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...