ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। ট্রাম্পের ঘোষণা ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পড়ুন বিস্তারিত।
বিশ্ব রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।
খামেনির মৃত্যুতে ইরানে আজ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিবিসি, সিএনএন এবং রয়টার্সসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে অবস্থানকালীন এক ভয়াবহ হামলায় তিনি নিহত হন। উল্লেখ্য, শনিবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে একযোগে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ শুরু করেছিল। সেই অভিযানের অংশ হিসেবেই সর্বোচ্চ নেতার কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় বলে ধারণা করা হচ্ছে।
খামেনির মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম ‘ইভিল’ (মন্দ) ব্যক্তিদের একজন, মারা গেছেন।” ট্রাম্পের এই মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খামেনির শাহাদাতের খবর প্রচারের সময় বলা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। সর্বোচ্চ নেতার মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে। তেহরানসহ বড় শহরগুলোতে সাধারণ মানুষের আহাজারির খবর পাওয়া যাচ্ছে। শোকের এই সময়ে দেশটির পরবর্তী নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির মৃত্যুর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক অনিশ্চিত গন্তব্যের দিকে মোড় নিল। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে, যা একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।
আরো পড়ুন: ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের এক স্কুলেই নিহত অন্তত ৫১
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...