profile
নিউজ টাইম
২০ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে কল করার আহ্বান।

নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে সব ধরনের অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সরাসরি অভিযোগ জানানোর জন্য একটি ‘হটলাইন’ নম্বর চালু করেছেন।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই বিশেষ সেবার ঘোষণা দেন মন্ত্রী। তিনি লেখেন, “ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন।”


সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মন্ত্রী তাঁর স্ট্যাটাসে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেছেন যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অপরাধ দমনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলা থেকে তাঁর এই অন্তর্ভুক্তি ও দায়িত্বশীল পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। দাগনভূঞা ও সোনাগাজীর বাসিন্দারা মনে করছেন, এই হটলাইন সেবা কার্যকর হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।


সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশমন্ত্রীর এই উদ্যোগ কেবল একটি নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ না থেকে সারা দেশে অপরাধ দমনের একটি মডেল হিসেবে কাজ করতে পারে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ৯৬১ থেকে ৯৭২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১
  • ৮৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...