মীর সিরামিক লিমিটেড তাদের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড 'ক্লিও' লঞ্চ করেছে। আধুনিক লিভিং ও ইন্টেরিয়র ডিজাইনের কথা মাথায় রেখে ব্র্যান্ডটি বাজারে আনা হয়েছে।
দেশের সিরামিক শিল্পে আধুনিকতা ও নান্দনিকতার নতুন মাত্রা যোগ করতে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ (Cleo) লঞ্চ করলো মীর সিরামিক লিমিটেড। ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ স্লোগান নিয়ে ব্র্যান্ডটি আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মইনুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।
মো. আসিফুর রহমান ভূঁইয়া, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর।
মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
ব্র্যান্ডটি সম্পর্কে মীর সিরামিক লিমিটেড জানায়, ‘ক্লিও’ আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। বিশ্বমানের অনুপ্রেরণায় তৈরি এই টাইলস যেমন দীর্ঘস্থায়ী, তেমনি নান্দনিক। গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও বৈশ্বিক মানের সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লেজার শো, যার মাধ্যমে ‘ক্লিও’-র লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষভাগে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মীর সিরামিকের এই নতুন উদ্যোগ বাংলাদেশি গ্রাহকদের ঘর সাজানোর অভিজ্ঞতায় নতুন এক বৈশ্বিক আমেজ নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...