বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য লোন ও কার্ডবিহীন কিস্তি সুবিধা চালুর অনুমোদন পেল পামপে। বাংলাদেশ ব্যাংকের প্রথম অনুমোদনপ্রাপ্ত পাইলট প্রকল্পে ১০ হাজার ফোন দেওয়া হবে।
বাংলাদেশে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা প্রদানে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। দ্রুত বর্ধনশীল বহুজাতিক ফিনটেক প্ল্যাটফর্ম ‘পামপে লিমিটেড’ (PalmPay) এই মাইলফলক অর্জন করেছে। এর ফলে দেশে স্মার্টফোন ফাইন্যান্সিং এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন যুগের সূচনা হলো।
বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদনের আওতায় পামপে লিমিটেড এক বছরের একটি পাইলট কর্মসূচি পরিচালনা করবে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা প্রদান করা হবে। এটিই দেশে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত প্রথম কোনো স্মার্টফোন ঋণসেবা।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের প্রধান হাতিয়ার। এই প্রকল্প স্বল্প আয়ের মানুষ ও প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে ফোন নিশ্চিত করবে। এর মাধ্যমে তারা ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং, শিক্ষা এবং যোগাযোগের সুযোগ পেয়ে ডিজিটাল অর্থনীতিতে সরাসরি যুক্ত হতে পারবে।
অনুমোদন লাভের প্রতিক্রিয়ায় পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন আমাদের এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির অপরিহার্য অবকাঠামো। এই পাইলট প্রকল্প এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।”
পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন উদীয়মান বাজারে কাজ করছে। এটি নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। সিএনবিসি ও স্ট্যাটিস্তার ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ৩০০ ফিনটেক কোম্পানির তালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের এই উদ্ভাবনী প্রযুক্তি ক্যাশলেস সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...