নিউজ টাইম
১ জানুয়ারী, ২০২৬ রাত ০৯:৩৮

স্পিরিট।ছবি: সংগৃহীত
স্পিরিট।ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুকে প্রভাসের ধামাকা! সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় পুলিশ অফিসারের চরিত্রে প্যান ইন্ডিয়া তারকা। তৃপ্তি দিমরির সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস

নতুন বছরের প্রথম প্রহরেই ভক্তদের বড়সড় উপহার দিলেন প্যান-ইন্ডিয়া সুপারস্টার প্রভাস ও আলোচিত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ১ জানুয়ারি ঠিক রাত ১২টায় প্রকাশ করা হয়েছে ‘স্পিরিট’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। প্রকাশ পাওয়ার মুহূর্তেই পোস্টারটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।


এর আগে গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লিখেছিলেন, ‘স্পিরিট-এর প্রথম পোস্টারের জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।’ ঠিক যেমনটি তিনি তাঁর আগের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর ক্ষেত্রে করেছিলেন। বিশ্লেষকদের মতে, নববর্ষের শুরুতে বড় ঘোষণা দেওয়া ভাঙ্গার একটি সুপরিকল্পিত মার্কেটিং স্ট্র্যাটেজি, যা এবার আরও বড় পরিসরে কাজে লাগালেন তিনি।


‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে একজন সৎ ও তেজস্বী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। ফার্স্ট লুকে প্রভাসের উপস্থিতি দর্শকদের সেই ধারণাকে আরও মজবুত করেছে। ‘বাহুবলী’ খ্যাত এই তারকাকে ভিন্ন মাত্রায় পর্দায় তুলে ধরতে সিদ্ধহস্ত ভাঙ্গা এবারও দর্শকদের নিরাশ করবেন না বলেই ভক্তদের বিশ্বাস।


সিনেমাটি নিয়ে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল কাস্টিং। প্রথমে প্রধান নারী চরিত্রে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা থাকলেও শুটিং শিডিউল সংক্রান্ত জটিলতায় তিনি সরে দাঁড়ান। পরবর্তীতে তাঁর জায়গায় যুক্ত হন ‘অ্যানিমেল’ খ্যাত বর্তমানের সেনসেশন তৃপ্তি দিমরি। ‘স্পিরিট’-এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন প্রভাস ও তৃপ্তি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি তৃপ্তির দ্বিতীয় কাজ।


টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে আরও অভিনয় করছেন বিবেক ওবেরয় ও কাঞ্চনা। এ বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং ‘অ্যানিমেল’-এর হ্যাটট্রিক সাফল্যের পর ভাঙ্গার হাত ধরে প্রভাস তাঁর হারানো রাজত্ব কতটা পুনরুদ্ধার করতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...