সব অভিমান ও বিতর্ক ভুলে আবার বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি! ২০২৬ সালের পূজায় আসছে তাঁদের নতুন সিনেমা। দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শুরু হচ্ছে এই রোমান্টিক যাত্রা
টালিউডের এক সময়ের জনপ্রিয় ও চর্চিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর তাঁদের ‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তি পেলেও ভক্তদের মনে শঙ্কা ছিল—এটিই কি তাঁদের শেষ কাজ? সামাজিক মাধ্যমে নেটিজেনদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে আবারও একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন এই তারকা জুটি।
গেল বড়দিনে দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাওয়া নিয়ে টলিউডে কম বিতর্ক হয়নি। প্রেক্ষাগৃহ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ—সবকিছুই সামলেছেন তাঁরা। নেটিজেনরা ভেবেছিলেন, দুই তারকার দূরত্ব বুঝি আরও বাড়বে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২৬ সালে আবারও জুটি বাঁধছেন তাঁরা। ঘনিষ্ঠ সূত্রের খবর, চলতি বছরের দুর্গা পূজাতেই মুক্তি পাবে তাঁদের নতুন এই সিনেমা।
‘ধূমকেতু’ সিনেমার প্রচারের সময় দেব-শুভশ্রীকে পুরোনো ছন্দে দেখা গিয়েছিল। একসঙ্গে মঞ্চে নাচা থেকে শুরু করে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দেওয়া—সবই ছিল ভক্তদের জন্য দারুণ পাওনা। তবে সিনেমা মুক্তির পর সামাজিক মাধ্যমে দুজনের কিছু পাল্টাপাল্টি মন্তব্য এবং ফ্যান-ক্লাবের বিবাদ পরিস্থিতি ঘোলাটে করে তোলে। এমনকি এই বিতর্কে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও জড়িয়েছিল। তবে পেশাদারিত্বের খাতিরে সেই মান-অভিমানকে পেছনে ফেলে ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
জানা গেছে, দেব ও শুভশ্রীকে আবারও একটি আদ্যোপান্ত প্রেমের সিনেমায় দেখা যাবে। ‘ধূমকেতু’ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করলেও নতুন এই প্রজেক্টের পরিচালকের নাম এখনো গোপন রাখা হয়েছে। তবে সিনেমাটি দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট’ থেকেই নির্মিত হতে যাচ্ছে।
খুব শিগগিরই সিনেমার নাম ও কাস্টিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেব ও শুভশ্রী নিজেই। প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় এখন টলিউড প্রেমীরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...