নিউজ টাইম
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৪:০৫

চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম।ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম।ছবি: সংগৃহীত

সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা রুবিনা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম এবং তাঁর স্বামীসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন।


চিত্রনায়িকা রুবিনা নিঝুম ছাড়াও পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা এবং ননদ মহিমা বিবি।


বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব জানান, গত ২৯ জানুয়ারি ভুক্তভোগী সুরভী বেগম এই প্রতারণার মামলাটি দায়ের করেন। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার সমন দিলেও তাঁরা উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।


মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্রে রুবিনা ও তাঁর স্বামী রাহূল বাদীর আস্থা অর্জন করেন। ২০২০ সালের অক্টোবরে তাঁরা ব্যবসার কথা বলে তিন দফায় সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার নেন। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার চুক্তিনামাও স্বাক্ষরিত হয়। শর্ত ছিল, রাহূল টাকা দিতে ব্যর্থ হলে তাঁর ভাই নান্নু মিঞা তা পরিশোধ করবেন।


সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে গত বছর টাকা ফেরত চাইলে আসামিরা তা দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, গত বছরের সেপ্টেম্বরে টাকা চাইতে গেলে বনশ্রী এলাকায় সুরভীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি রামপুরা থানায় জিডি করার পর অবশেষে আদালতের শরণাপন্ন হন। গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে এখন মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...