profile
নিউজ টাইম
১৪ মার্চ, ২০২৬ দুপুর ০৩:৪১

সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জির রাক্ষস সিনেমার ট্রেলার রিভিউ।ছবি: সংগৃহীত
সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জির রাক্ষস সিনেমার ট্রেলার রিভিউ।ছবি: সংগৃহীত

ঈদে আসছে সিয়াম আহমেদের অ্যাকশন সিনেমা 'রাক্ষস'। ট্রেলারে নৃশংস ভায়োলেন্স আর রোমান্টিক সংলাপে বাজিমাত। অভিষেক হচ্ছে কলকাতার সুস্মিতার। পড়ুন বিস্তারিত।

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হইচই। ট্রেলার দেখে সিনেমাপ্রেমীরা বলছেন, ঢালিউডে এমন নৃশংস এবং ‘র’ অ্যাকশন আগে খুব একটা দেখা যায়নি।


এই সিনেমার মাধ্যমেই ঢাকার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে কলকাতার মিষ্টি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির।


২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারটি শুরু হয় এক গম্ভীর ও দার্শনিক সংলাপ দিয়ে। অন্ধকার ঘরে সিগারেট টানতে টানতে সিয়ামকে বলতে শোনা যায়— “মানুষ বলে— নারী কীসে আটকায়? নারী বলে— মায়ায়, ভালোবাসায়। আমি বলি না— নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে...”। এর পরপরই পর্দায় দেখা যায় ভয়াবহ ভায়োলেন্স এবং একের পর এক খুনের দৃশ্য।


ট্রেলারে সিয়ামকে কখনও দুর্ধর্ষ গ্যাংস্টার, আবার কখনও আবেগপ্রবণ প্রেমিকের ভূমিকায় দেখা গেছে। সুস্মিতার প্রতি অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে সিয়াম বলেন, “তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম।”


সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় আগেই জানিয়েছিলেন, তাঁর আগের কাজ ‘বরবাদ’-এর চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। ট্রেলার প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়েছে— ‘রাক্ষস’ মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’।


বৃহস্পতিবার প্রকাশিত প্রথম পোস্টারে দেখা গিয়েছিল কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে সিয়াম বসে আছেন, আর সামনে পড়ে আছে লাশের পাহাড়। পরের পোস্টারে দেখা যায় সুস্মিতার গলায় রক্তাক্ত চাপাতি ধরে আছেন সিয়াম। এই ‘ডার্ক’ এবং ‘রাফ’ লুক সিয়াম ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।


আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি ঈদে অন্য সব সিনেমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...