নিউজ টাইম
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:২৪

অভিনেতা জাহের আলভী ও তাঁর স্ত্রী ইকরা।ছবি: সংগৃহীত
অভিনেতা জাহের আলভী ও তাঁর স্ত্রী ইকরা।ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরপুর ডিওএইচএসের বাসায় এই ঘটনা ঘটে। নেপালে শুটিংয়ে থাকায় পাশে নেই আলভী।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


অভিনেতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, ইকরা আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।




মর্মান্তিক এই ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশে ছিলেন না। বর্তমানে তিনি ঈদের বিশেষ নাটক ‘দেখা হলো নেপালে’–এর শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর আকস্মিক মৃত্যুর সংবাদে অভিনেতা ও তাঁর পরিবার স্তম্ভিত হয়ে পড়েছেন। নেপাল থেকে তিনি দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


ইকরার আকস্মিক মৃত্যুতে ছোটপর্দার শিল্পী ও কলাকুশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভীর সহকর্মী ও ভক্তরা ইকরার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।


পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত ঘটনাস্থল থেকে কোনো ধরণের অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...