কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জামাতা জামাল সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জামাতা জামাল সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ ও সিপিসি-২-এর যৌথ অভিযানে রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে গত ১০ অক্টোবর। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা জামাল সিকদার মোবাইল ফোন ব্যবহার নিয়ে তার স্ত্রী ও মেয়ে মারিয়া আক্তারকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তিনি মেয়েকে নির্মমভাবে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করেন। মারিয়া অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামিকে থানায় হস্তান্তরের পর গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...