profile
নিউজ টাইম
৮ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:৫২

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারচুপি হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্ডার এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোথাও অনিয়ম বা কারচুপির খবর পাওয়া মাত্রই প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।


রবিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন সংশ্লিষ্ট সবার সাথে আমাদের আলোচনা হয়েছে। এবার একটি উৎসবমুখর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য (ক্রেডিবল) নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সেই প্রস্তুতি রয়েছে।”


সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন থাকবে। সাধারণ নিয়ম অনুযায়ী বর্ডারের ৮ কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী যায় না, তবে পরিস্থিতির প্রয়োজনে যেকোনো স্থানে সেনাবাহিনী হস্তক্ষেপে প্রস্তুত রাখা হয়েছে।


রংপুর অঞ্চলের মানুষকে শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, এই বিভাগে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে। একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।


এর আগে হেলিকপ্টারযোগে বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরে পৌঁছান উপদেষ্টা। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, রংপুর রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং ৮ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...