বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তার নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এপিবিএন) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরকে (বিপি-৬৮৯৫১০৩৪৩৯) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা। তাঁর নিজ জেলা বাগেরহাট। আইজিপি হওয়ার আগে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশজুড়ে সুনাম কুড়িয়েছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...