ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৫৯০ জন নারীকে 'ফ্যামিলি কার্ড' প্রদান। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। পড়ুন বিস্তারিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পাইলট প্রকল্পের আওতায় এই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন দরিদ্র ও যোগ্য নারীকে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা. আব্দুস সালাম এবং জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে জরিপ চালানো হয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার ৩৫ জনের নাম আসলেও জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাই ও ডিজিটাল অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় স্কোরের ভিত্তিতে চূড়ান্তভাবে ৫৯০ জন নারীকে নির্বাচিত করা হয়েছে।
ফ্যামিলি কার্ড হাতে পেয়ে রহিমানপুর গ্রামের ৫০ বছর বয়সী মারজিনা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমার স্বামী স্থায়ী কোনো কাজ করেন না। এই কার্ড পাওয়ায় নিত্যদিনের চাল-ডাল কেনার চিন্তা কিছুটা কমলো।” এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরেক সুবিধাভোগী রাজিয়া সুলতানা (৩২) জানান, তাঁদের তিন সন্তান পড়াশোনা করছে। এই ভাতার টাকা সন্তানদের পড়াশোনার খরচ ও সংসার চালাতে বড় ধরনের আর্থিক সহায়তা দেবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারা দেশে এই বিশেষ পাইলট প্রকল্প শুরু করেছে। প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কার্ড বিতরণের কাজ চলছে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে যাতে প্রকৃত দুস্থরাই এই সুবিধা পান।
আরো পড়ুন: ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...