profile
নিউজ টাইম
৫ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:৩৮

সাংবাদিকদের সাথে বইমেলা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সাথে বইমেলা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজানের কারণে প্রথা ভেঙে এবার ১ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬।

জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজানের কারণে প্রথা ভেঙে এবার ১ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা বলেন, "ভাষাশহিদদের স্মরণে মাসব্যাপী এই মেলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে অনিবার্য বাস্তবতার কারণে পহেলা ফেব্রুয়ারি শুরু করা সম্ভব হয়নি। মেলা পরিচালনা কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, "বৃহত্তর জাতীয় স্বার্থ, নির্বাচন এবং রোজার সময়সূচি বিবেচনা করে আমরা মেলা পিছিয়েছি। প্রকাশকদের বর্তমান দুরবস্থাসহ নানা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। তবে আমরা আশা করি, গণমাধ্যমকর্মীরা এই পরিবর্তনকে ইতিবাচকভাবে উপস্থাপন করবেন, যাতে দীর্ঘদিনের এই সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা বজায় থাকে।"


সংবাদ সম্মেলনে মহাপরিচালক প্রকাশকদের স্টল বরাদ্দ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, "একটি নির্দিষ্ট ইস্যুর পরিপ্রেক্ষিতে আমরা ওই প্রকাশককে যোগাযোগ করে তিনদিন পরই স্টল খোলার অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁরা দোকান খোলেননি।"


তিনি আরও জানান, শেষ মুহূর্তে অনেক প্রকাশক নতুন স্টল এবং বাড়তি প্যাভিলিয়ন চেয়ে চিঠি দিচ্ছেন, যা বেশ বিস্ময়কর। সময় পেরিয়ে গেলেও নতুন করে আবেদনের এই হিড়িক কেন, তা খতিয়ে দেখছে একাডেমি কর্তৃপক্ষ।


কিছু চ্যালেঞ্জ থাকলেও দেশের এই সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য প্রকাশকদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই প্রাণের মেলা চলবে বলে জানানো হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...