ঢাকাসহ সারাদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। খুলনার কাছে উৎপত্তিস্থল হওয়া এই কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
ঢাকা ছাড়াও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে কম্পন তীব্র ছিল। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু এলাকায় (যেমন: বারাসাত) এই ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অনেক বহুতল ভবন থেকে আতঙ্কিত মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...