profile
নিউজ টাইম
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০১:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে মীর মুশফিকুর রহমানের র‍্যাংক ব্যাজ গ্রহণ। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে মীর মুশফিকুর রহমানের র‍্যাংক ব্যাজ গ্রহণ। ছবি: সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাঁকে উচ্চতর পদের ‘লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।


আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত পিএসও-কে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।


আরো পড়ুন: সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...