ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণ চলাকালে 'লাল কার্ড' প্রদর্শন ও জুলাই বিপ্লবের স্লোগানে উত্তাল সংসদ। পড়ুন বিস্তারিত রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদের প্রথম দিনেই ‘লাল কার্ড’ প্রদর্শন ও স্লোগান দিয়ে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করলে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা আসার পরপরই বিরোধী দলের সদস্যরা নিজেদের চেয়ার থেকে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। এ সময় তারা 'জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না' স্লোগান সম্বলিত একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন।
আরো পড়ুন: সংসদে শোক প্রস্তাবে হাদি, আবরার ও ফেলানীর নাম অন্তর্ভুক্তির প্রস্তাব নাহিদ ইসলামের
সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি প্রবেশের সময় সংসদ নেতা ও সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেও বিরোধী দলীয় সদস্যরা এর প্রতিবাদ হিসেবে নিজ নিজ আসনে বসে থাকেন। এমনকি জাতীয় সংগীত বাজার সময়ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একটি অংশ চেয়ারে বসেই প্রতিবাদ জানান। এ সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদ কর্মকর্তাদের অনুরোধে কেউ কেউ দাঁড়ালেও অনেকেই বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন ভাষণ শুরু করেন, তখন বিরোধী দলীয় সদস্যরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান। বিরোধী দলের দাবি, বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
উত্তপ্ত পরিস্থিতির মুখে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলীয় সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, "রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।" তবে স্পিকারের এই অনুরোধ সত্ত্বেও বিরোধী দল তাদের প্রতিবাদ থেকে সরে আসেনি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...