profile
নিউজ টাইম
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৪:১০

সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ছবি: সংগৃহীত
সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত কমিশন গঠন ও বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানুন পুলিশ সংস্কার নিয়ে মন্ত্রীর নতুন পরিকল্পনা।

পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে পুনরায় তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। এই কমিশন প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে এবং তাদের সুপারিশ অনুযায়ী অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।"


পুলিশ বাহিনীর সংস্কার ও লটারিতে নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ওসি-এসপি নিয়োগের ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অস্বচ্ছ ছিল। যোগ্যতার বদলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ায় চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন সার্ভিস রেকর্ড দেখে যোগ্যদের সঠিক স্থানে পদায়ন করব।


পুলিশের কাজে কেউ রাজনৈতিক বা সামাজিকভাবে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, "পুলিশকে আমরা জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদী আমলে পুলিশসহ সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে কর্মকর্তাদের মনোবল বাড়ানোর কাজ করছি।"


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিনি দেশের বিভিন্ন বিভাগ সফর করে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাহসী ভূমিকা পালন করার দিকনির্দেশনা দেবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...